3 Answers
পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়। ব্যাখ্যা-পেঁয়াজের কোষ-এ সালফারের প্রোপাইল যৌগ তাকে।যা বাতাসে ভেসে বেড়ানোর ক্ষমতা রাখে।এটি ভাসতে ভাসতে চোখের ভিতর গেলে সেখানে Hypo Thelamous-গ্রন্থির ক্ষরিত পানির সাথে নিম্নোক্ত বিক্রিয়া ঘটায়---- SO2+H2O==>H2SO3 এবং অবশেষে মৃদু এসিড উৎপন্ন করে।এজন্যই চোখের পানির স্বাদ লবণাক্ত হয়।।
পেঁয়াজ কাটার সময় আমরা আসলে তার অসংখ্য কোষকেই কাটি। ফলে কোষের ভেতরে থাকা পদার্থগুলো মুক্ত হয়ে যায়। কোষে থাকা অ্যামিনো এসিড সালফোক্সাইড তখন তৈরী করে সালফেনিক এসিড। কোষের ভেতরে থাকা বিভিন্ন এনজাইম সালফেনিক এসিডের সাথে বিক্রিয়া করে তৈরী করে Propanethiol S-oxide নামক সালফারের একটি উদ্বায়ী যৌগ। এই Propanethiol S-oxide বাতাসে ভেসে চলে আসে আমাদের চোখের কাছে। পরে তা চোখের জলীয় অংশের সাথে বিক্রিয়া করে তৈরী করে সালফিউরিক এসিড। আর এই এসিডের কারণেই আমাদের চোখে জ্বলাপোড়ার অনুভুতিটুকু আসে। তখন চোখের ভেতরে থাকা এসিডকে দূর করে দিতেই মূলত চোখ থেকে পানি বের হয়।
পেঁয়াজে বিদ্যমান অ্যামিনো এসিডের সালফোক্সাইড যৌগ পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ থেকে নিঃসৃত অ্যালিনেজ নামক এনজাইম দ্বারা উদ্বায়ী সালফোনিক এসিড তৈরী করে।আর এটা চোখের পানির সাথে বিক্রিয়া করে মৃদু সালফিউরিক এসিড উৎপন্ন করে,যার প্রভাবে চোখে পানি আসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy