এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি।
3285 views

2 Answers

টক দই ব্যবহার করুন

3285 views

পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে।

ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।
পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত।
চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।
মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।

প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।
ধূমপান থেকে বিরত থাকুন।
দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন।
রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।

ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন।
পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন।
ব্যবহূত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন।
পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন।
আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন।
টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী।

কখন চিকিৎসককে দেখানো জরুরি
চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অযথা বাজারের বাহারি ক্রিমে আকৃষ্ট হবেন না। এতে উল্টো হিতে বিপরীত হতে পারে।
নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন।

                                     পরামর্শ দিয়েছেন মিডফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক।

3285 views

Related Questions