1 Answers
সবার আগে আসুন পরকীয়ার সংজ্ঞা জানি।" নিজের স্ত্রী রাখিয়া বা বিবাহ না করিয়া পরের স্ত্রীকে প্রিয়া প্রিয়া বলিয়া ডাকার নাম হইতেছে পরকীয়া "। পরকীয়া প্রেমকে দুটি স্তরে ভাগ করা যায়। একটি বিবাহ পূর্ব অন্যটি বিবাহ পরবর্তী পরকিয়া।অনেক পুরুষ প্রেম করে বিয়ে করার পরও পরকীয়ায় জড়িয়ে পড়ে। কেন এবং কি এমন মজা এই প্রেমে ? বিবাহ পরবর্তী পরকীয়া যে সকল পুরুষ বা মহিলা করেন তারা বেশীরভাগ সন্তানের বাবা মা ।একজন পুরুষ সারাদিন বাইরে থেকে সংসারের জন্য খাটেন। স্বাভাবিকভাবে বাসায় ফিরলে একটু বাড়তি মনোযোগ আশা করতে পারেন তার স্ত্রীর কাছে।কিন্তু অনেক মেয়ে মনে করেন ওকে আলাদা যত্ন করার কি আছে ? ও আমার সন্তানের বাবা আর আমি তো তাকে ভালনবাসিই।মেয়েটিও সারাদিন সংসার বাচ্চা নিয়ে ব্যাস্ত থাকে স্বামীর সাথে তার সম্পর্কের তাল বা ছন্দ যে কেটে গেছে সেটা বুঝতে পারতে না।আর এই সময় পুরুষটি যদি অন্য কোথাও একটু আধটু সুযোগ পায় তখন আর নিজেকে সামলে রাখা কঠিন হয়।তবে যাদের পারবারিক শিক্ষা ও নৈতিকতার ভিত্তি মজবুত তারা শত কষ্টে নিজেদের সামলে রাখেন। এবার আসি মেয়েদের কথায়। একটি মেয়ে যদি চাকুরীজীবী না হন তবে সারাদিন সংসারের কাজ করে রাতে স্বামী ফেরার আশায় বসে থাকেন। কিন্তু অনেক ব্যাক্তি আছেন যারা কাজ থেকে ফিরে হয় পত্রিকা বা টিভি নিয়ে বসেন। একজন মানুষ যে সারাটাদিন তার অপেক্ষায় ছিল সেদিকে স্বামীর সামান্যতম নজর নেই। অথচ মহিলাটি সারাদিনের অনেক কথা জমিয়ে রেখেছিল তার স্বামীর সাথে শেয়ার করবে বলে। এখন যদি এই মহিলাকে কেউ একটু ভাল কথা শোনায় বা একটু সময় দেয় এবং সে যদি নৈতিকভাবে দুর্বল হয় তবে পরকীয়ায় পড়ার সম্ভাবনা ৯৫%। আবার অনেক অবিবাহিত ছেলে মেয়ে ইচ্ছে করে এই ধরনের প্রেমে জড়িয়ে পড়ে শুধুমাত্র একটু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। এই শ্রেণীর মেয়ে বা ছেলেরা পারিবারিকভাবে বেশী সচ্ছল হয় না এবং তাদের নৈতিক শিক্ষা পরিপূর্ণ নয়।আমি অনেক ছেলে ও মেয়েকে দেখছি একটু ভাল খাওয়ার ,ভাল কাপড় পড়ার আশায় বিত্তবান মহিলা বা পুরুষদের শিকার করে। এরা নিজেরা ঠকছে এবং অন্য একটি পরিবারকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যায়। বর্তমানে এই পরকীয়ার হার বৃদ্ধি পাওয়ার মুলে প্রযুক্তিগত উন্নতি যথাঃ মোবাইল, ট্যাব, ইন্টারনেট ইত্যাদি।যারা এই কাজ করে কেউ মানিসিকভাবে অসুস্থ আবার কেউ কেউ জেনে বুঝে করে।পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন এবং সামাজিক কঠোর অবস্থান এই বিষবৃক্ষ ছড়াতে বাধা দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy