1 Answers

নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের পরিণামে যে সন্তান হয়, তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দেওয়ার ঝুঁকি বেশি। দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। গবেষণা চালিয়ে দেখা যায়, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শিশুদের তুলনায় ৩০ শতাংশ বেশি। এসব অস্বাভাবিকতার মধ্যে নবজাতকের অতিরিক্ত আঙুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে হূ ৎপিণ্ডে ছিদ্র বা মস্তিষ্কের গঠন-প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে পারে। অবশ্য সার্বিক বিবেচনায় এ ধরনের অস্বাভাবিকতার হার খুবই কম। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে জন্মগ্রহণকারী সাড়ে ১৩ হাজার শিশুকে ওই গবেষণার আওতায় আনা হয়। স্বাভাবিক ক্ষেত্রে নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের কারণে শিশু মৃত্যুর হার ১.২ শতাংশ বেড়ে যায় এবং স্বাভাবিক ক্ষেত্রে যেখানে বিকলাঙ্গ শিশু জন্মানোর হার ২ শতাংশ নিকটাত্মীয়ের মধ্যে বিয়ের ফলে এ হার দাঁড়ায় ৪ শতাংশে।

2714 views Answered

Related Questions

Next steps