1 Answers
কলা একটি পুষ্টিকর ফল। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, জিংক, ভিটামিন বি 6, ভিটামিন সি, ক্যারোটিন ইত্যাদি বিদ্যমান। তবে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পরিমাণে কলা খেলে স্বাস্থ্যঝুঁকির সম্ভবনা থাকে। অতিরিক্ত পটাসিয়াম শরীরে হাইপারক্যালেমিয়া (hyperkalemia) সৃষ্টির জন্য দায়ী। হাইপারক্যালেমিয়া এক ধরনের ডিসঅর্ডার যার কারণে হৃদস্পন্দনের জটিলতা (irregular heartbeat), বমি বমি ভাব (nausea) ইত্যাদি হতে পারে। এছাড়াও কলায় থাকে বিভিন্ন প্রকারের এমাইনো এসিড ( টেরামাইন, ফেনিথায়ামিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি) যা অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে মাথাব্যথা, ঘুম ঘুম ভাব, ইত্যাদি জটিলতার সৃষ্টি হতে পারে। সর্বোপরি কলায় যেসব উপাদান বিদ্যমান তা শরীরের পক্ষে পরিমিত পরিমাণে গ্রহন করা খুবই উপরারী হলেও অতিরিক্ত গ্রহন করলে নানা সমস্যা যেমন_ ওজন বেড়ে যাওয়া, নার্ভের জটিলতা, হার্টের সমস্যা, এলার্জি, নিম্ন রক্তচাপ ইত্যাদি হতে পারে বলে ধারণা করা হয়। তাই দিনে ৭ টার বেশি কলা কখনই খাওয়া উচিৎ নয়। আর খুব বেশি পাকা কলা না খেয়ে চেষ্টা করবেন একটু সবুজাভ হলদেটে কলা খাওয়ার। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy