1 Answers

• ইসলামি শরিয়ত কর্তৃক হারাম কৃত চতুষ্পদ জন্তু। যেমন গৃহপালিত গাধা ও শূকর। • ইসলামি শরিয়ত কর্তৃক হারামকৃত পাখপাখালি ও হিংস্র প্রাণী। যেমন চিড়ে-ফেড়ে ভক্ষণকারী পশু ও পাঞ্জা দিয়ে শিকারকারী পাখি। • সাধারণত যেসব প্রাণী নাপাক। যেমন ইদুর ও কীটপতঙ্গ। • সাময়িক ভাবে নাপাক প্রাণীও সাময়িক ভাবে হারাম। যেমন সদ্য নাপাক ভক্ষণকারী মুরগি। • ইসলাম যেসব প্রাণী হত্যা করার নির্দেশ দিয়েছে। যেমন, সাপ, বিচ্ছু। • ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণী। যেমন, হুদহুদ, ব্যঙ্গ, পিঁপড়া ও মধুমাক্ষি ইত্যাদি। • মৃত জন্তু খেতে অভ্যস্ত পাখি। যেমন, ঈগল, শকুন ও কাক। • হালাল-হারাম উভয় প্রকার পশুর মিলনে জন্মা প্রাণী। যেমন, খচ্ছর। মাদি গোড়া ও নর গাধার মিলনের ফলে যার জন্ম। • মৃত পশু বা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে জবেহ কৃত জানায়োর। এ সব প্রাণী হারাম, এগুলোর গোশত নাপাক। বিভিন্ন প্রকার নিষিদ্ধ প্রাণী : দাঁত দিয়ে শিকারকারী পশু হারাম। যেমন, বাঘ-সিংহ, নেকড়ে বাঘ, চিতা বাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমীর, কচ্ছপ, শজারু ও বানর ইত্যাদি। হারাম পাখপাখালি : নখ দিয়ে শিকারকারী পাখি হারাম। যেমন, ঈগল, শ্যান, বাজ, শাহীন পাখি, পেঁচা ইত্যাদি। মৃত জীব জন্তু ও পশুমল ভক্ষণকারী পাখি হারাম। যেমন, শকুন, কাক, বাজপাখি, হুদহুদ ও দোয়েল ইত্যাদি।

3420 views

Related Questions