কি কারণে জাহান্নামে অধিকাংশই স্ত্রীলোক হবে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
4381 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

পবিত্র মিশকাত শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি জান্নাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তাদের অধিকাংশই দরিদ্র লোক এবং জাহান্নামের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তাদের অধিকাংশই স্ত্রীলোক। হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদা রাসূল করীম (সা.) ঈদ কিংবা কোরবানির সালাত আদায়ের জন্য ঈদগাহ পানে যাচ্ছিলেন। পথিমধ্যে মহিলাদের কাছ দিয়ে যাওয়ার সময় তাদের সম্বোধন করে তিনি বললেন, হে নারী সমাজ! তোমরা সাদকা করতে থাক। কেননা, আমি জাহান্নামে নারীদের আধিক্য দেখেছি। মহিলারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল (সা.), এর কারণ কি? তিনি বললেন, তোমরা প্রচুর পরিমাণে অভিশাপ দিয়ে থাক এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করে থাক। (বুখারী, মুসলিম)

4381 views Answered

Related Questions

Next steps