1 Answers
সাধারণত কম্পিউটার চালু করতে হলে সিপিইউয়ের পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কিংবা কাজ না করলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন নিয়ে মাথা না ঘামিয়ে সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করা সম্ভব। এজন্য কম্পিউটার চালু হওয়া অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরতে হবে। কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপতে হবে। তারপর Power on My Keyboard নির্বাচন করে আবার Enter চাপতে হবে। এরপর Password দিয়ে আবারও Enter চাপতে হবে। Password দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি 'কি' নির্বাচন করতে হবে। সবশেষে কিবোর্ড থেকে [F10] বাটনটি চেপে বের হযে আসতে হবে। এরপর থেকে নিজের নির্বাচিত 'কি' চাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারটি যে কোনো সময় চালু করা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy