1 Answers
যে সব কারণে বাংলাদেশের যুবসমাজ এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে : # ধর্মীয় অনুশাসন পুরোপুরিভাবে মেনে না চলা # বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান ও সতর্কতার অভাব # এইচআইভি থেকে নিজেকে রক্ষা করার উপায় এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা ও অসচেতনতা # দলবদ্ধভাবে একই সুচ-সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে নেশা করা। এতে এক জনের শরীরে এইচআইভি জীবাণু থাকলে সুচের মাধ্যমে দলের অন্য সবার শরীরে ছড়াতে পারে # আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে এইচআইভি ও এইডসের ব্যাপক উপস্থিতি এবং এ সকল দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, মেলামেশা ইত্যাদির কারণে মানুষের ব্যাপক যাতায়াত # অনেক ক্ষেত্রে সন্তানদের নৈতিক চরিত্র গঠনে পিতা-মাতা কর্তৃক তাদের করণীয় বুঝতে না পারা # ঝুঁকিপূর্ণ যৌন আচরণে নিরাপত্তা ব্যবস্থা না নেয়া