1 Answers

পুরুষের যৌনাঙ্গের ছিদ্রটা নলের মতো গোল নয়, বরং চ্যাপ্টা। তাই যৌনাঙ্গের ছিদ্রটামুখটাও চ্যাপ্টা ধরনের। যখন যৌননালী বেয়ে প্রস্রাব নির্গত হয়, তখন নালীটা ফাঁকা এবং গোলাকার হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় মুত্রনালীর মুখ অনেকটা ঠোঁটের মতো। অন্যসময় ঠোঁট দুটোর অগ্রভাগ পরস্পরের সাথে লেগে থাকে। লেগে থাকা অংশের দুই পাশে দুটো আলাদা ছিদ্রের মতো দেখা যায়। প্রস্রাব নির্গমনের গতি যখন কম থাকে, তখন শুধু ওই দুই ছিদ্র দিয়ে নির্গত হয়। তাই মনে হয়, দুই ধারায় প্রস্রাব পড়ছে। কিন্তু প্রস্রাবের গতি যখন বেশি থাকে তখন যৌনাঙ্গের ঠোঁট দুটো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তাদের দুই পাশের ছিদ্রও তখন এক হয়ে যায়। অতএব ভয় পাবার কিছু নেই। প্রস্রাবের শুরু ও শেষের দিকেই প্রস্রাবের গতি কম থাকে, তাই দুই ধারায় পড়ে।

3152 views Answered

Related Questions

Next steps