1 Answers
যে কোনো পাত্রে পানি বা কোনো তরল পদার্থ রেখে পাত্রের নিচে একটা ফুঁটো করে দিন। কী দেখছেন? পানি যখন বেশি থাকে তখন ফুটো দিয়ে প্রচণ্ড ধারায় পানি নিচে পড়ে। কিন্তু যখন পাত্রে পানি একেবারে শেষ পর্যায়ে এসে পড়ে, তখন কিন্তু আর ধারা ধাকে না, পানি ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। এর কারণ, পাত্রে যখন পানি বেশি থাকে তখন পাত্রে পানির ঘনত্ব খালি অবস্থার ঘনত্বের চেয়ে অনেক বেশি। তাই পাত্রের ভেতরে চাপটাও বেশি থাকে। তখন পানি দ্রুত ধারায় নির্গত হয়। কিন্তু যখন পানি প্রায় শেষ হয়ে যায়, তখন পাত্রের খালি জায়গাটা বাতাসে ভরে যায়। কে না জানে, বাতাসের ঘনত্ব পানির চেয়ে বহু কম! তখন পাত্রের অভ্যন্তরীণ চাপ যায় কমে। তাই পানির শেষ বিন্দুগুলোর আর অঝর ধারায় পড়ার তাগিদ থাকে না। ফোঁটায় ফোঁটায় পড়ে। আমাদের মুত্রথলিও তরল আধার বৈ তো কিছু নয়!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy