1 Answers

আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক তৈরীর লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলশানের নিজস্ব ক্যাম্পাসে মোট ৩টি বিভাগের মাধ্যমে ৮টি বিষয়ে পাঠদান করে থাকে উক্ত বিশ্ববিদ্যালয়। ডে ও ইভিনিং এই দুই শিফটের মাধ্যমে প্রায় ৩,৫০০ ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়।

 

 

 

ঠিকানা অবস্থান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গুলশান ক্যাম্পাস

মিরপুর ক্যাম্পাস

প্লট সিইএন ১৬, সড়ক ১০৬,
গুলশান, ঢাকা ১২১২।

ফোন: ৮৮১৭৫২৫, ৯৮৬২২৫১

মোবাইল: ০১৮১৯-২৪৫৮৯৫

প্লট ১০১, ব্লক বি, সেকশন ০১

চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ঢাকা ১২১৬।

মোবাইল: ০১৭১৬-৩৩৬৬৮০,

০১৮১৮-৯৭৬০৪৮

ই-মেইল: info@manarat.ac.bd ওয়েব সাইট: www.manarat.ac.bd

 

স্কুল এবং ডিপার্টমেন্টসমূহ

স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স

স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি

স্কুল অব আর্টস এন্ড হিউম্যানিটিস

  • ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন
  • ডিপার্টমেন্ট অব ইসিই
  • ডিপার্টমেন্ট অব ফার্মেসী
  • ডিপার্টমেন্ট অব সিএসই
  • ডিপার্টমেন্ট অব ইংলিশ
  • ডিপার্ট অব ল

 

পরিচালিত প্রোগ্রাম এবং মোট খরচ

ক্রমিক নং

প্রোগ্রাম

ক্রেডিট

মোট খরচ

০১.

ইলেক্ট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)

১৪৮

৩,৬৫,৯০০ টাকা

০২.

ফার্মেসী

১৭০

৩,৭৯,০০০ টাকা

০৩.

ব্যাচেলর অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (বিবিএ)

১৩৬

২৯১,০০০ টাকা

০৪.

বিএ অনার্স ইন ইংলিশ

১৩৫

২,০৪,০০০ টাকা

০৫.

ব্যাচেলর অব ল (এলএলবি)

১৫০

২,৪৪,০০০ টাকা

০৬.

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)

১৪৩

৩,৩৭,৯০০ টাকা

০৭.

মাস্টার্স অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (এমবিএ)

৩৯-৬৩

৮৪,০০০ টাকা থেকে

১,৪৪,০০০ টাকা

০৮.

এমএ ইন ইংলিশ

৩৩-৫৪

৬৯,০০০ টাকা থেকে

১,০৮,০০০ টাকা

 

টিউশন ফি পরিশোধে আর্থিক ছাড়

গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি পরিশোধে আর্থিক ছাড়ের ব্যবস্থা রয়েছে। এখানে ১০% থেকে ১০০% পর্যন্ত আর্থিক ছাড় সুবিধা পাওয়া যায়। নিম্নলিখিত ছকে আর্থিক ছাড়ের বিষয়গুলো বর্ণিত হলো:

 

এসএসসি এবং এইচএসসিত মোট সিজিপিএ নম্বর (৪র্থ বিষয় ব্যতিত)

আর্থিক ছাড়

ফার্মেসী বিষয়ে পড়ার আর্থিক ছাড়

১০.০

১০০%

৫০%

৯.৫-৯.৯৯

৭৫%

৪০%

৯.০-৯.৪৯

৫০%

৩০%

৮.০-৮.৯৯

২৫%

২০%

৭.০-৭.৯৯

১০%

১০%

ভর্তি যোগ্যতা

বিবিএ, সিএসই, ইসিই, বিএ অনার্স (ইংলিশ), ফার্মেসী এবং এলএলবি

  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ নম্বর ২.৫ বা দুটি দ্বিতীয় বিভাগ থাকতে হয়। এ লেভেল পরীক্ষায় দুটি বিষয়ে সি গ্রেড থাকতে হয়। সিএসই এবং ইসিএ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের পূর্বের পরীক্ষাগুলোতে ফিজিক্স এবং ম্যাথ বিষয় থাকতে হয়। ফার্মেসী বিভাগের জন্য কেমেস্ট্রি বিষয়টি থাকতে হয়। অথবা
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬ পেতে হয়। জিপিএ ২ এর নিচে প্রাপ্ত নম্বর গ্রহনযোগ্য নয়।

 

এমবিএ, এমএ ইন ইংলিশ

 

  • যেকোন বিষয় ব্যাচেলর ডিগ্রীসহ সর্বমোট নম্বর ৭ থাকতে হয়। অথবা প্রতিটি পরীক্ষায় জিপিএ নম্বর ২.৫ পেতে হয়।

 

ভর্তি প্রক্রিয়া

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে অ্যাডমিশন অফিস থেকে ৫০০ টাকার বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করে তা পূরণ করে অফিসে জমা দিতে হবে। ভর্তি হতে আবেদনপত্রের সাথে এস.এস.সি ও এইচ.এইচ.সি মার্কসীটের ফটোকপি ও ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হয়।

ভর্তি এবং অনুসন্ধান কেন্দ্র

গুলশান ক্যাম্পাস

মিরপুর ক্যাম্পাস

প্লট সিইএন ১৬, সড়ক ১০৬,
গুলশান, ঢাকা ১২১২।

ফোন: ৯৮৮৪৭৩৬, ৮৮১৭৫২৫, ৯৮৬২২৫১, ৯৮৯৩২২৬

ফ্যাক্স: ৯৮৬২২২৬, ০১৮১৯২৪৫৮৯৫

প্লট ১০১, ব্লক বি, সেকশন ০১

চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ঢাকা ১২১৬।

ফোন: ৮০৫৯৯৯০, ৮০৫৯৯৯১, ০৩৮৯৪৫৫২৯১৭-১৮, ০১৭১৬৬২৭০৭৮

ইমেইল: info@manarat.ac.bd

 

শিক্ষা বত্সর এবং সেমিস্টার

দুটি দীর্ঘ মেয়াদী সেমিষ্টার এবং একটি স্বল্প মেয়াদী সেমিষ্টারের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা বত্সরটি সাজানো হয়েছে। নিয়মিত সেমিষ্টারগুলো ১৪ সপ্তাহ ব্যাপী এবং সামার সেমিষ্টারগুলো ৮ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে।

সেমিস্টার

সেমিষ্টার শুরু

সেমিস্টার শেষ

স্প্রিং সেমিস্টার

মধ্য জানুয়ারী

মে

সামার সেমিস্টার

জুন

আগস্ট

ফল সেমিস্টার

সেপ্টেম্বর

মধ্য জানুয়ারী

 

ফার্মেসী বিভাগের সেমিস্টারগুলো বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নির্ধারিত এবং নিয়ন্ত্রিত। এই বিভাগের দুটি সেমিস্টার এবং প্রতিটি সেমিস্টার ৬ মাস মেয়াদী।

 

সেমিস্টার

সেমিষ্টার শুরু

সেমিস্টার শেষ

স্প্রিং সেমিস্টার

এপ্রিল

সেপ্টেম্বর

ফল সেমিস্টার

অক্টোবর

মার্চ

 

ডিপার্টমেন্ট, সাবজেক্ট শিফট

এতে মোট ৩টি ডিপার্টমেন্টের অধীনে ৮টি বিষয় রয়েছে। এটিতে ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুটি শিফট রয়েছে। অনার্সদের জন্য ‘ডে’ শিফটে ক্লাস হয়। মাস্টার্সদের ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুই শিফটেই ক্লাস হয়।

 

ক্যান্টিন

বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যেমন – বার্গার, স্যান্ডুইচ, সমুচা ও ভাত পাওয়া যায়।

 

খেলাধুলা ক্লাব

ক্রিকেট, ফুটবল, দাবা, সাইবার গেমস ইত্যাদি খেলার টুর্নামেন্ট হয়ে থাকে। নিজস্ব কোন মাঠ নেই তবে ভাড়া করা মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে।

 

ক্রেডিট ট্রান্সফার

পয়েন্ট ন্যূনতম ৩.৫০ থাকলে দেশে এই বিশ্ববিদ্যালয় থেকে ক্রেডিট ট্রান্সফার করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। বিদেশে ভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করা যায় না। কিন্তু শিক্ষার্থী নিজ উদ্যোগে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে।

 

লাইব্রেরী ক্লাব

লাইব্রেরী খোলা হয় সকাল ৯.০০ টায় এবং বন্ধ হয় রাত ৮.০০ টায়। লাইব্রেরী কার্ড ধারীরা বই বাসায় নিয়ে যেতে পারে। এখানে টেক্সট বুক, জার্নালস, রেফারেন্স বুক, ম্যাপ, রের কালেকশন বুক ইত্যাদি পাওয়া যায়। একসাথে ৩০-৪০ জন শিক্ষার্থী বসে পড়তে পারে। লাইব্রেরী ভবন অ্যাডমিশন ভবনের তৃতীয় তলায় অবস্থিত। প্রায় ২৫,০০০ বই এতে রয়েছে। এতে মোট ৬টি ক্লাব রয়েছে। সদস্যপদ আহবান করা হলে ফর্মের মাধ্যমে সদস্য হওয়া যায়।

 

3339 views

Related Questions