1 Answers
১. সার্জারিঃ এটি কোলন ক্যান্সারের জন্য খুবই প্রচলিত একটি চিকিৎসা পধতি যা প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে করা হয়। এর মাধ্যমে মলদ্বারের কিছু অংশ অথবা সম্পূর্ণ মলদ্বারই কেটে ফেলা হয়। ২. রেডিয়েশন থেরাপিঃ এটি সাধারণত সার্জারির পর দেওয়া হয় যাতে ক্যান্সার কোষ গুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ৩. কেমোথেরাপিঃ এটিও ক্যান্সার কোষ পুরোপুরি ধ্বংস করতে এবং পুনরাবৃত্তি ঠেকাতে সার্জারির পর দেওয়া হয়। ৪. বায়োলজিক্যাল ইমিউনোথেরাপিঃ এটি ব্যথা এবং জটিলতা মুক্ত একটি থেরাপি যা রেডিও থেরাপির ফলে সৃষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া দূরীকরণের সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনঃ বহু বছরের গবেষণায় দেখা গেছে টি.সি.এম. বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন মানুষের শরীরকে আরও বলবৎ করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এছাড়াও এটি অ্যান্টি-ক্যান্সার হিসেবেও কাজ করে। ওয়েস্টার্ন মেডিসিন এর সাথে চাইনিজ মেডিসিন এর ব্যবহার চিকিৎসা কে আরও কার্যকর করে তোলে। এছাড়াও রেডিও থেরাপি এবং কেমোথেরাপির পর শরীরে জমে থাকে ক্ষতিকর পদার্থ দূরীকরণেও এটি সাহায্য করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয় ফলে রোগীর জীবনযাত্রার মান উন্নত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy