3 Answers
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ভিন্ন সম্পর্ক থাকলেও এরা এক নয়। আবহাওয়া হল কোন জায়গার অল্প সময়ের অবস্থা। জলবায়ু হল কোন জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা। যেমন আমরা দেখি বাংলাদেশে তিনমাসের মত সময়ব্যাপী শীত পড়ে। বছরের বাকী সময়টা গরম পড়ে। তিনমাস বৃষ্টি হয়। বায়ু ভেজা বা আর্দ্র থাকে। বিশ বা তিরিশ বছর ধরে বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া অর্থাৎ জলবায়ু মোটামোটি একই রকম দেখা যায়। বাংলাদেশের জলবায়ু তাই উষ্ণ ও আর্দ্র। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক ও পার্থক্য তোমরা দেখলে আবহাওয়া কোন জায়গার স্বল্প সময়ের অবস্থাকে প্রকাশ করে। আর জলবায়ু হচ্ছে কোন জায়গার দীর্ঘ সময়ের আবহাওয়ার সামগ্রিক ফল। বাংলাদেশে মোটের উপর গরম ও আর্দ্র আবহাওয়া বেশি সময় ধরে দেখা যায়। তাই বাংলাদেসের জলবায়ুকে গরম ও আর্দ্র বলে। সামগ্রিকভাবে যেখানে বছরের বেশিরভাগ সময় শীত পড়ে সেখানকার জলবায়ুকে শীতল জলবায়ু বলা হয়। আবহাওয়া ও জলবায়ুর প্রধান পার্থক্য সময়ের। কোন জায়গার রোদ,বৃষ্টি,তাপমাত্রা,মেঘ,কুয়াশা বায়ুপ্রবাহ এগুলোর অল্পকালীন অবস্থা হল আবহাওয়া। আর জায়গাটির ঐ অবস্থাগুলোর দীর্ঘ সময়ের সামগ্রিক ফল বা আবহাওয়া হল জলবায়ু। আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy