1 Answers

অপরিকল্পিত বাসগৃহ নির্মাণ , শিল্পকারখানা স্থাপন , যানবাহন চালানো , ভাটায় ইট পোড়ানো , খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ ইত্যাদির কারণে বায়ু, পানি ও মাটি দূষিত হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। মানুষ তার নিজের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে। তাই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জলজ প্রাণী ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ উচ্চ আওয়াজ , গোলমাল, বিভিন্ন শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে। তাই পরিবেশের ভারসম্য রক্ষা ও সুন্দরভাবে বেচেঁ থাকার জন্য আমাদের পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন।

8211 views Answered

Related Questions

Next steps