তাফসীরকারক বা মুফাসসীরগণের জন্য কি কি জ্ঞান থাকা প্রয়োজন?
1 Answers
(১) আরবী ভাষায় পারদর্শী হতে হবে। কারণ আরবী ভাষার মাধ্যমেই শব্দের উদ্দেশ্যপূর্ণ অর্থ জানা যায়।
(২) ইলমে নাহু জানতে হবে। কারণ হারাকাতের পরিবর্তনেই অর্থের পরিবর্তন হয়।
(৩) ইলমে ছরফ জানতে হবে। ইলমে ছরফের মাধ্যমেই শব্দের বিশুদ্ধতা জানতে পারা যায়।
(৪) শব্দ নির্গত হওয়ার কেন্দ্রসূল জানতে হবে। কেননা শব্দের কেন্দ্রমূল পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়।
(৫) ইলমে মা'আনী জানতে হবে। কারণ অথৃ প্রকাশ করার সময় ইলমে মা'আনীর মাধ্যমেই ভুল হত নিরাপদ থাকা যায়।
(৬) ইলমে বায়ান জানতে হবে। কারণ অর্থগত দুর্বোধ্যতা হতে ইলমে বায়ানের মাধ্যমে নিস্কৃতি পাওয়া যায়।
(৭) ইলমে বাদী জানতে হবে। কারণ ইলমে বাদীর মাধ্যমেই আরবী বাক্য সুন্দরভাবে জানতে ও বুঝতে পারা যায়।
(৮) ইলমে ক্বিরাআত জানতে হবে। কারণ ইলমে ক্বিরাআতের মাধ্যমেই কুরআন মজীদ সুন্দরভাবে পড়তে পারা যায়। আর সুন্দরভাবে পড়ার জন্য আল্লাহ ও তার রাসূল সা. যথাযথ আদেশ করেছেন।
(৯) দ্বীনের ভিত্তি জানতে হবে।
(১০) উছূলে ফিক্বহ জানতে হবে। এর মাধ্যমে আয়াতের আহকাম উদঘাটন করা যায়।
(১১) আয়াত নাযিল হওয়ার কারণ জানতে হবে, তাহলে সঠিকভাবে আয়াতের অর্থ জানা যাবে।
(১২) কোন আয়াত রহিত হয়েছে আর কোন আয়াত বলবত আছে তা জানতে হবে। তাহলে আয়াতের হুকুম সঠিক হবে।
(১৩) ঐ সব হাদীস অবগত হতে হবে, যে সব হাদীস আয়াতের অস্পষ্ট আলোচনা স্পষ্ট করে দেয়।
সূত্রঃ
গ্রন্থঃ "তাফসীর কি মিথ্য হতে পারে" থেকে সংগৃহীত।
লেখকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy