কূফা শহর হানাফী ফিকাহ্র উৎস ভূমি।
ফিকাহে্ হানাফীর সনদ ও পরিচয় সূত্র এরুপ হযরত ইমাম আজম আবূ হানীফা হতে, তিনি হাম্মাদ হতে, তিনি ইব্রাহীম হতে, তিনি আলকামা হতে, তিনি ইব্ন মাস'উদ (রাঃ) হতে।
আর ইব্ন মাস'উদ (রাঃ) ছিলেন মহানবী সা.-এর অন্যতম প্রিয় সাহাবী। এরা সকলেই ছিলেন কূফার অধিবাসী। সেই হিসেবে কূফা হচ্ছে হানাফী ফিকাহ্র উৎসভূমি।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর
১ম উৎসপুরুষ >> তার প্রিয় সাহাবীদের অন্যতম হযরত আবদুল্লাহ ইবন্ মাস'উদ (রাঃ),
২য় উৎসপুরুষ >> রাসূলুল্লাহ (সাঃ)-এর যুগে জন্মানো শীর্ষস্থানীয় আকাবির তাবিঈ এবং ইরাকের অন্যতম শ্রেষ্ঠ ফকীহ্ হযরত আলকামা (ইন্তিকাল- ৬৪ হিজরী),
৩য় উৎসপুরুষ >> হযরত ইবরাহীম নাখঈ (রাঃ) (ইন্তিকাল- ৯৫ হিজরী) (শৈশবে তিনি আইশা (রাঃ)-এর খিদমতে হাযির হয়েছেন)
৪র্থ উৎসপুরুষ >> হযরত হাম্মাদ ইব্ন সুলাইমান (রাঃ)
৫ম উৎসপুরুষ >> ইমাম আবূ হানীফ (রাঃ) (ইন্তিকাল- ১৫০ হিজরী)
সূত্রঃ
গ্রন্থঃ আল-হিদায়া, প্রথম খন্ড,
(ভূমিকার অংশ)
প্রকাশকালঃ জানুয়ারী ১৯৯৮
লেখকঃ বুরহান উদ্দীন আলী ইব্ন আবূ বকর (রা.)
তরজমাঃ মাওলানা আবূ তাহের মেছবাহ্
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ