1 Answers
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় সাহাবীদের অন্যতম হযরত আবদুল্লাহ্ ইবন মাস'উদ (রাঃ) যিনি সকল সাহাবায়ে কিরামের ইল্ম নিজের মাঝে ধারণ করেছিলেন,
তাঁর ফিকাহ্ ও ইজতিহাদ এবং ফাতওয়া ও মাসায়েলের এক ভান্ডার হযরত আলকামা (রাঃ) গ্রহণ করেছিলেন,
হযরত আকলাম (রাঃ)-এর ইজতিহাদগুলো তা আরো সমৃদ্ধ হয়ে হযরত ইবরাহীম নাখঈ (রাঃ)-এর নিকট হয়েছিলো।
এরপর হযরত হাম্মাদ (রাঃ) যখন তার স্থলাভিষিক্ত হলেন তখন তা আরো সমৃদ্ধ হলো
এবং হযরত হাম্মাদ (রাঃ)-এর মৃত্যুর পর তার প্রিয়তম শিষ্য ইমাম আবূ হানীফা (রাঃ) এক সুদীর্ঘ ঐতিহ্যের এবং বহু যুগের সন্ঞ্চিত এক সুসমৃদ্ধ ভান্ডারের উত্তরাধিকারী হলেন।
সূত্রঃ
গ্রন্থঃ আল-হিদায়া, প্রথম খন্ড,
(ভূমিকার অংশ- ফিকাহ্ শাস্ত্রের কতিপয় জরুরী জ্ঞাতব্য)
প্রকাশকালঃ জানুয়ারী ১৯৯৮
লেখকঃ বুরহান উদ্দীন আলী ইব্ন আবূ বকর (রা.)
তরজমাঃ মাওলানা আবূ তাহের মেছবাহ্
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ