কোন মাজহাব শুদ্ধ অথবা কোন মাজহাব অনুসরণ করা উচিত?
1 Answers
মূলত সকল মাজহাবই সঠিক, কারণ চার মাযহাবের সকল ইমামগণই কুরআন শরীফ-হাদিছ শরীফ, ইজমা, কিয়াস থেকে ফায়সালা দিয়েছেন। কিন্তু মুসলিমদেরকে যে কোন একটি মাজহাব মেনে চলতে হবে।
এই ক্ষেত্রে সহজ পন্থা হলো একজন মুসলিম যেই এলাকার স্থায়ী বাসিন্দা বা যেই এলাকায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে বসবাস করে, সেই এলাকাতে যেই মাজহাবের আলেম সবচেয়ে বেশী বা যেই মাজহাবের অনুসারী বেশী সেই মাজহাব অনুসরণ করতে হবে।
তবে নিজে যদি কোন মাজহাব সম্পর্কে খুবই ভালো ধারণ রাখে, তবে সেটাও অনুসরণ করা যেতে পারে।
অবশ্য কোনো অঞ্চলে যেই মাজহাবের অনুসারী বেশী, সেই মাজহাব অনুসরণ করার সুবিধা হলো, যে কোন সমস্যাতে সেখানকার আলেমের পরামর্শ সহজে নিতে পারা যায়।
তাছাড়া একটি অঞ্চলে একই মাজহাব থাকলে বিশ্রিঙখলা সৃষ্টি হয়না, কিন্তু একধিক মাজহাব থাকলে নানা ধরণের বিশ্রিঙখলা সৃষ্টি হওয়াই স্বাভাবিক।
তবে মাজহাব নিয়ে কোনো ধরণের বাড়াবাড়ি করা উচিত নয়।
যেহেতু তাকওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই কেউ কোনো মাজহাব অনুসরণ করলে সে অন্য মাজহাব অনুসরণ করতে পারবেন।
কেউ যদি সুবিধাবাদি হওয়ার জন্য এমনটা করে থাকে, তবে সে কোরআন ও হাদীসকে নয় বরং নিজের মনের খেয়ালকে অনুসরণ করলো।
আর সেটা ইসলাম নয়।
তবে কেউ যদি ভিন্ন কোন অঞ্চলে বসবাস শুরু করে, তখন খেয়াল বা সুবিধাবাদি হওয়ার জন্য নয়, বরং ইসলামকে সঠিক ভাবে মেনে চলার জন্য যদি মাজহাব পরিবর্তন করতে চায়, তাহলে সেই নতুন এলাকার আলেমদের পরামর্শ নিয়ে সেটা করা উচিত।
এটাও মনে রাখতে হবে যে, মাজহাব পরিবর্তন করা আর ধর্ম পরিবর্তন করা এক কথা নয়।
তাছাড়া মাজহাব নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy