1 Answers
আল্লাহ জ্ঞানীদের কে অনুসরন করতে বলেছেন, যেটাকে মাজহাবের দলিল বলে ধরা হয়।
নিচে কোরআনের এমন কিছু আয়াত দেওয়া হলো।
"আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে; (An-Nahl 16: 43)"
"আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর। (Al-Anbiyaa 21: 7) "
"হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। (An-Nisaa 4: 59)"
"পিতা-মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহঅবস্থান করবে। যে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করবো। (Luqman 31: 15)"
""
নিচে একটি হাদীস দেওয়া হলো। যাতে বুঝা যাবে ইমামদের মাজহাব অথবা ইজতিহাদে মতবিরোধ অথবা ভুল থাকলেও সেটা ইসলাম মেনে নেয়।
হাদীস-
"আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ) আমর ইবনু আস (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ ﷺ -কে এই কথা বলতে শুনেছেন, কোন বিচারক ইজতিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে দুটি পুরস্কার। আর যদি কোন বিচারক ইজতিহাদে ভুল করেন তার জন্যও রয়েছে একটি পুরস্কার। রাবী বলেনঃ আমি হাদীসটি আবূ বকর ইবনু মুহাম্মাদ ইবনু আমর ইবনু হায়িম (রহঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বললেনঃ আবূ সালামা ইবনু আবদুর রহমান আবূ হুরায়রা (রাঃ) থেকে এরুপ বর্ণনা করেছেন এবং আবদূল আযীয ইবনু আবদুল মুত্তালিব আবূ সালামা (রাঃ) সুত্রে নাবী ﷺ থেকে অনুরুপ বর্ণনা করেছেন। "
সূত্রঃ (১) ইসলামিক ফাউন্ডেশন, সহীহ বুখারি (ইফা), অধ্যায়ঃ ৮৫/ কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারন, হাদিস নাম্বার: 6850
(২) সহিহ বুখারী :: খন্ড ৯ :: অধ্যায় ৯২/ কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারন :: হাদিস ৪৫০
(৩) ইসলামিক ফাউন্ডেশন, সহীহ মুসলিম, অধ্যায়ঃ ৩০/ বিচার বিধান, হাদিস নাম্বার: 4338
(৪) রিয়াযুস স্বা-লিহীন :: বই ১৯ :: অধ্যায় দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনের বর্ণনা :: হাদিস ১৮৫৬ (প্রায়)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy