1 Answers

কোন মানুষ নফল রোযা রেখে যদি পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যমে ভঙ্গ করে ফেলে, তবে কোন গুনাহ্‌ নেই। নফল রোযা শুরু করলেই তা পূর্ণ করা আবশ্যক নয়। তবে হজ্জ-ওমরার কাফ্‌ফারার রোযা পূর্ণ করতে হবে। কিন্তু নফল ছিয়াম শুরু করার পর পূর্ণ করাই উত্তম। তাই নফল ছিয়াম রেখে স্ত্রী সহবাসের মাধ্যমে ভঙ্গ করলে কাফ্‌ফারা দিতে হবে না। কেননা তা পূর্ণ করা আবশ্যক নয়। কিন্তু ছিয়াম যদি ফরয হয় এবং স্ত্রী সহবাস করে তবে তা নাজায়েয। কেননা বিশেষ প্রয়োজন না দেখা দিলে ফরয ছিয়াম ভঙ্গ করা জায়েয নয়। তবে রামাযানের রোযা যদি তার উপর ফরয থাকে এবং দিনের বেলা স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তবে কাফ্‌ফারা দিতে হবে। “রামাযানের রোযা যদি তার উপর ফরয থাকে” একথার অর্থ হচ্ছে: যদি স্বামী-স্ত্রী দু’জনই সফরে থাকে, দু’জনেই রোযা রাখে, তারপর সহবাসের মাধ্যমে রোযা ভঙ্গ করে, তবে তারা গুনাহগার হবে না। তাদেরকে কাফ্‌ফারা দিতে হবেনা। অবশ্য তাদেরকে উক্ত দিনের ছিয়াম কাযা আদায় করতে হবে। বিষয়/প্রশ্নঃ (৪৪৭) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ছিয়াম (রোযা) লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

2564 views

Related Questions