2 Answers
যা খাবেনঃ কম চর্বিযুক্ত খাবার যেমন-কম চর্বির চিজ, মাছ, মুরগি, রেড মিট, ডিম, দই, বাদামী চালের ভাত, বাদাম, তাজা ফল ও শাক-সবজি, গ্রীন সালাদ, হোলমিল ব্রেড এবং সিরিয়াল, মাখন নেই এমন দুগ্ধ ইত্যাদি। যা খাবেন নাঃ আইসক্রিম, পেস্ট্রি কেক, লবণ, ফাস্টফুড, জাংক ফুড, চিনি, পশুর চর্বি, বাটার, ক্রিম, অধিক চর্বিযুক্ত চিজ, হুয়াইট ব্রেড ও ময়দা, ভাজা ও প্রক্রিয়াজাত খাবার, চকলেট এবং হোল মিল্ক ইত্যাদি। পাশাপাশি ধূমপান সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। ক্ষেত্রবিশেষ চুলপড়া সমস্যা রোধের জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লাগে। এছাড়া চুলপড়া রোধ ও নতুন চুল গজানোর ক্ষেত্রে হাতেগোনা মাত্র দুই-চারটি ওষুধ বের হয়েছে মাত্র। মনে রাখতে হবে চুলপড়া সমস্যা রোধে শুধু ওষুধই একমাত্র পন্থা নয়। চুলের পরিচর্যা, স্বাস্থ্যসম্মত জীবন-যাপন এবং চুলবান্ধব আহারের মাধ্যমে চুলপড়া অনেকখানি রোধ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy