1 Answers
ইরাদাহ (ইচ্ছা) দু’প্রকার ১) ইরাদাহ কাওনীয়া (সৃষ্টি গত ইচ্ছা) ২) ইরাদা শারঈয়া (শরীয়ত গত ইচ্ছা) আল্লাহর যে ইচ্ছা সৃষ্টি করার সাথে সম্পৃক্ত তাই ইরাদাহ কাওনীয়া। আর যে ইচ্ছা ভালবাসার সাথে সম্পৃক্ত তাকে ইরাদাহ শরঈয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআ’লা কোন জিনিষকে ভালবেসে যে ইচ্ছা পোষাণ করেন তাকে ইরাদাহ শরঈয়া বলা হয়। ইরাদাহ শরঈয়ার উদাহরণ হল, আল্লাহর বাণী )وَاللَّهُ يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ( “আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন।” (সূরা নিসাঃ ২৭) এখানে ইচ্ছা করেন অর্থ ভালবাসেন। এখানে সৃষ্টিগত ইচ্ছা অর্থে ব্যবহার হয়নি; বরং ব্যবহৃত হয়েছে শরীয়তগত ইচ্ছায়। যদি সৃষ্টিগত অর্থে হত তাহলে সকল মানুষকে ক্ষমা করে দিতেন। কিন্তু তা তো করেন নি। কেননা অধিকাংশ বনী আদমই কাফির। সুতরাং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে ইচ্ছা করেন অর্থ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করা পছন্দ করেন। আল্লাহ কোন জিনিষকে ভালবাসার অর্থ এই নয় যে, তা অবশ্যই কার্যকরী হবে। তা কার্যকরী না হওয়ার পিছনে নিশ্চয়ই কোন রহস্য রয়েছে। ইরাদাহ কাওনীয়া তথা সৃষ্টির সাথে সংলিষ্ট ইচ্ছার দৃষ্টান্ত হল, )إِنْ كَانَ اللَّهُ يُرِيْدُ أَنْ يُغْوِيَكُمْ( “যদি আল্লাহই তোমাদেরকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেন।” (সূরা হুদঃ ৩৪) এখানে যে ইচ্ছার কথা বলা হয়েছে, তাতে আল্লাহর ভালবাসা থাকা জরুরী নয়। যদি বলা হয় কার্যকরী হওয়া বা না হওয়ার দিক থেকে ইরাদাহ কাওনীয়া এবং ইরাদাহ শরঈয়ার মধ্যে পার্থক্য কি? উত্তরে আমরা বলব যে, ইরাদাহ কাওনীয়াতে উদ্দিষ্ট বস্ত অবশ্যই কার্যকরী হবে। আল্লাহ কোন বস্ত সৃষ্টি করতে চাইলে তা অবশ্যই করবেন। আল্লাহ তাআ’লা বলেনঃ )إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُوْلَ لَهُ كُنْ فَيَكُوْنُ( “আল্লাহর আদেশ তো এমনই যে, তিনি যখন কোন কিছু সৃষ্টি করতে চান, তখন তিনি বলেন, হয়ে যাও। আর সাথে সাথে তা হয়ে যায়।” (সূরা ইউনুছঃ ৮২) আর ইরাদা শরঈয়া বাস্তবায়িত হওয়া আবশ্যক নয়। কখনো তা কার্যকরী হয় আবার কখনো কার্যকরী হয়না। অথচ আল্লাহ তাআ’লা শরীয়তগতভাবে জিনিষটি বাস্তবায়িত হওয়াকে পছন্দ করেন। যদি কোন লোক জিজ্ঞাসা করে যে, আল্লাহ কি পাপ কাজের ইচ্ছা পোষণ করেন? উত্তর হল সংঘটিত হওয়ার দিক থেকে পাপ কাজও আল্লাহর ইচ্ছাতেই হয়। কিন্তু আল্লাহ তা পছন্দ করেন না এবং ভালবাসেন না। তবে আকাশ-জমিনে যা কিছু হয়, তা আল্লাহর ইচ্ছাতেই হয়। বিষয়/প্রশ্নঃ (৩৬) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy