1 Answers
যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্বক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ মান বলে। নিরপেক্ষ বা মুক্ত বা পরমাণু অবস্থায় মৌলের জারণ মান শূন্য(০) ধরা হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা এবং ইলেকট্রন গ্রহণ করে বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে একে ধনাত্মক জারণ মান বলে। ধাতু সমুহের জারণ মান ধনাত্বক এবং অধাতু সমু্হের জারণ মান ঋণাত্বক এবং যৌগ মূলক সমুহের জারণ মান তাদের আধান অনুসারে হয়। যৌগ ভেদে অর্থাৎ বিভিন্ন যৌগে একই মৌলের জারণ মান ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন: HCl অণুতে H-এর জারণ মান +1 আবার H2 অণুতে এর জারণ মান যা ০। একই ভাবে,HCl অণুতে Cl-এর জারণ মান -1 এবং Cl2 অণুতে জারণ মান ০। সহায়ক সূত্র: উইকিপিডিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy