2 Answers
ইমবাইবিশন বলতে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষনের বিশেষ প্রক্রিয়াকে বোঝায়৷ এক খন্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ঐ কাঠের খন্ডটি কিছু পানি টেনে নেবে ৷ আমরাজানি কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয় ৷ এ জন্যয় কাঠের খন্ডটি পানি শুষে নিয়েছে ৷ এটাই হল ইমবাইবিশন প্রক্রিয়া ৷ সেলুলোজ , স্টার্চ , জিলাটিন ইত্যাদি হাইড্রোফিলিক পানিপ্রিয় পদার্থ ৷ এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয় আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয় ৷ কোষপ্রাচির ও প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষন করে স্ফীত হয়ে ওঠে ৷ এটি পানি শোষনের একটি অন্যতম প্রক্রিয়া ৷
যে প্রক্রিয়ায় উদ্ভিদ নানা ধরনের তরল পদার্থ (উদ্ভিদের ক্ষেত্রে পানি) শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান। যথা স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy