1 Answers

গ‍্যাসের গতিতত্ত্ব স্বীকার্য:

সব গ্যাসই খুব ক্ষুদ্র ও ভর বিশিষ্ট কণা দ্বারা গঠিত।

  • খালি চোখে দৃশ্যমান কোন একটি ব্যবস্থায় অণুর সংখ্যা এতই বেশি যে সংখ্যাতত্ত্বের প্রয়োগ করা যায়।
  • এই অণুগুলি সর্বদা বিক্ষিপ্তভাবে গতিশীল। এইভাবে ইতস্ততঃ ছুটে চলা কনাগুলি পাত্রের দেওয়ালে ক্রমাগত ধাক্কা খায়।
  • ধারক পাত্রের দেওয়ালের সঙ্গে গ্যাস অণুগুলির সংঘর্ষ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক।
  • সংঘর্ষ ব্যতিরেকে অণুগুলির পারস্পরিক সম্পর্ক নগন্য (একে অপরের ওপর কোনরূপ বল প্রয়োগ করেনা)।
  • ধারক পাত্রের আয়তনের তুলনায় পৃথকভাবে প্রতিটি অণুর সর্বমোট আয়তন নগন্য। এর অর্থ, গ্যাস অণুগুলির মধ্যেকার গড় দূরত্ব তাদের আয়তনের তুলনায় অনেক বেশি।
  • অণুগুলি সম্পূর্ণরূপে গোলকীয় আকৃতির এবং স্থিতিস্থাপক।
  • গ্যাস অণুগুলির গড় গতিশক্তি কেবলমাত্র ব্যবস্থার তাপমাত্রার ওপরেই নির্ভরশীল।
  • আপেক্ষিক প্রভাব নগন্য।
  • কণাবাদী বলবিদ্যার প্রভাবও নগন্য। অর্থাৎ দু'টি কণার মধ্যেকার দূরত্ব তাপীয় ডি-ব্রয় তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক বেশি এবং অণুগুলির ওপর চিরায়ত বলবিদ্যার নিয়ম প্রয়োগ করা চলে।
  • পরপর দু'টি সংঘর্ষের মধ্যেকার সময়, কণাগুলির পাত্রের দেওয়ালে সংঘর্ষের সময়ের চেয়ে অনেক বেশি।
  • অণুগুলির গতির সমীকরণগুলি সময়ের সাপেক্ষে উলটানো সম্ভব
4904 views

Related Questions