1 Answers

রাস্তা গরমের দিনে ভেজা দেখানোর কারণ মরীচিকা। আর মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। গরমের দিনে সূর্যের তাপে রাস্তা প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়।কিছুটা ওপরে একটু তাপ কম থাকে ফলে বায়ুস্ততর একটু ঘন হয়।এর ফলে বায়ুমন্ডলে অনেকগুলো স্তরের সৃষ্টি হয়।সূর্যের সাদা আলোক রশ্মি এই স্তরগুলোতে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় প্রতিফলন কোণ বাড়তে থাকে।একসময় তা ক্রান্তিকোণ অতিক্রম করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়।ফলে পথচারীদের চোখে নিচ থেকে আলো পৌঁছায় যার কারণে রাস্তা দেখতে অনেকটা ভেজা মনে হয়।

2919 views

Related Questions