2 Answers

কৃমি হওয়ার অন্যতম কারণ হচ্ছে অপরিস্কার, স্যাঁতসেতে, দূর্গন্ধযুক্ত পরিবেশ, অস্বাস্থ্যকর আবহাওয়া, অতিরিক্ত ভাঁজাপোড়া খাওয়া ও ফাস্টফুড খাওয়া ইত্যাদি। এসব কারণে কৃমির আক্রমণ বেশি হয়ে থাকে। তাই নিয়মিত শরীর, পোশাক ও আশেপাশের পরিবেশ পরিস্কার রাখা জরুরী। কৃমির উপদ্রব থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শে "Almex" ট্যাবলেট খেতে পারেন। আর প্রতি তিন মাস পর পর পরিবারের সবাই একসাথে কৃমিনাশক ঔষধ খাওয়া জরুরী।

2897 views Answered

বিভিন্ন কারণে কৃমি হয়ে থাকে। অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার, অপরিষ্কার ঘরবাড়ি, টয়লেট-এর পর হাত ভালোভাবে না ধোয়া, দূষিত পানি ব্যবহার, খাবার ভালোভাবে না ধুয়ে রান্না করা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, হাতের নখ বড় রাখলে এবং অর্ধসেদ্ধ গরুর মাংস খেলে কৃমি হতে পারে। অনেকে মনে করেন মিষ্টি খেলে কৃমি হয়ে থাকে এটি একটি ভুল ধারণা। মিষ্টি খাওয়ার সাথে কৃমি হওয়ার কোনো সম্পর্কই নেই। আপনি সব সময় পরিস্কার থাকবেন, ও উক্ত। বিষয় গুলোর ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। এবং প্রতি ৩/৪ মাস পর পর Albendazole জাতীয় ১ টা করে  ঔষধ চুসে  খাবেন। যদি গত ৩ মাসের মধ্যে কোন Albendazole জাতীয় ঔষধ না খান তাহলে আজকেই ক্রয় করে চুসে খান  ও আপনার পরিবারের সবাইকে খেতে বলুন ১ টা করে ট্যাবলেট। 

2897 views Answered

Next steps