বিছানার চাদরে নাপাকী লাগলে, সেটা যদি একদম শুকিয়ে যায়। এরপর এই চাদরে শুইলে কি শরীর বা শরীরের কাপড় নাপাক হয়ে যাবে?
বিছানায় হালকা বীর্য পরেছে। সেটা শুকিয়েও গেছে। এখন যদি এখানে শুই, তাহলে কি শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে। শরীয়ত কি বলে এই ব্যাপারে?
3407 views
1 Answers
কাপড়ে নাপাক লাগার পর যদি উক্ত নাপাক শুকিয়ে যায়, তাহলে উক্ত স্থানে হাত বা কাপড় লাগলে তা নাপাক হবে না। শুকানোর দ্বারা উদ্দেশ্য হল, নাপাক লেগে শুকিয়ে যাওয়া কাপড় নিংড়ালে কোন কিছু বের হয় না। অর্থাৎ কোন কিছুতে তা লাগলে নাপাকের চিহ্ন পরিলক্ষিত হয় না।
তাহলে যে কাপড় শুকিয়ে যাওয়া নাপাকে লেগেছে সে কাপড় ও স্থান নাপাক হয় না। সুতরাং বীর্য শুকিয়ে গেলে উক্ত স্থানে বিশ্রাম গ্রহণকালে যদি কাপড়ে নাপাকীর চিহ্ন না দেখা যায়, তাহলে কাপড় নাপাক হবে না।
সূত্র: ফাতাওয়া আল-হিন্দিয়া ১/৪৭, হালাবি আল-কাবীর ১/১৫৩
3407 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy