বুকে কফ জমার বেঁধে গেছে এখন এটা খেলে কি উপকারে আসবে?
3078 views

2 Answers

না।  এটা নিজে থেকে  খাবেন না। এটা হলো এন্টিবায়োটিক ঔষধ যা নাক-কান-গলা এর সংক্রমণ, যৌন ও মূত্রনালীর সংক্রমণ, ত্বক ও ত্বকের কাঠামোর সংক্রমণ, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, গনোরিয়া এবং দাঁতের অস্ত্রোপচার এর পরবর্তীতে এন্ডোকার্ডিয়ামের প্রদাহের প্রতিরোধে ব্যবহার করা হয়। আপনি চিকিৎসক এর পরামর্শ নিন। তবে কফ ও কাশি থেকে মুক্তি পেতে সিরাপ খেতে পারেন। 

ধন্যবাদ ।
3078 views

আপনার উল্লেখিত ঔষধটি এন্টিবায়োটিক যা রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত সেবন করা মোটেই উচিত না । যদি কোন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে এই ঔষধটি সেবন করতে বলে থাকেন তবে আপনি সেবন করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই ফুল কোর্স সম্পন্ন করবেন । আর যদি কোন ফার্মাসিস্ট বা হাতুড়ে কোন ডাক্তার আপনাকে এই ঔষধটি খেতে বলে তবে মোটেই উচিত হবেনা সেবন করা । তার পরিবর্তে আপনি এডোবাস সিরাপটি 

সেবন করুন এবং ঠান্ডা পানি পুরোপুরি এভয়েড করে কুসুম গরম পানি পান করুন । সেই সাথে পারলে মধু ও কালোজিরা খান ইনশা আল্লাহ আপনার কফ দ্রুতই সেরে উঠবে ।
3078 views

Related Questions