নামাজে বড় সূরা তেলাওয়াত করার নিয়ম..?
ধরেন, প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়লাম এরপরে সূরা যারিয়াতের ১ থেকে ৩ আয়াত পড়ে আবার দ্বিতীয় রাকাতে একই সূরার ৪ থেকে ৬ আয়াত পড়লাম তাহলে কি ঠিকঠাক ভাবে নামায হবে?
2593 views
1 Answers
হ্যা, নামাজ হবে। নামাজ না হওয়ার মতো কোন কারন নেই।
জানার জন্য এই রকম দুই একটি বিষয় উল্লেখ করছি। ফজর ও যোহরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত তিলাওয়াত করাকে বলা হয় তেওয়ালে মুফাসসাল। আছর ও এশার নামাজে সূরা ত্বারিক থেকে সূরা বাইয়্যিনাহ পর্যন্ত তিলাওয়াত করাকে বলা হয় আওছাতে মুফাসসাল। এবং সূরা যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত মাগরিবের নামাজে তিলাওয়াত করাকে বলা হয় কেছারে মুফাসসাল। আর এভাবে তিলাওয়াত করা সুন্নত। আরও যে বিষয়ে খেয়াল রাখতে হবে, ফজরের নামাজে ২য় রাকাত থেকে ১ম রাকাত একটু দীর্ঘ্য করাও সুন্নত। তবে যে কোন নামাজে ১ম রাকাতে যে পরিমাণ তিলাওয়াত করা হবে ২য় রাকাতের তিলাওয়াতকৃত অংশ যেন দেড়গুণের বেশি না হয় এবং এটাও একটা সুন্নত। তবে মনে রাখার বিষয় এই যে, এর অন্যথা হলে নামাজের কোন ক্ষতি হবে না। কিন্তু আদায় করলে অধিক সওয়াব অর্জিত হবে। ধন্যবাদ
2593 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy