নামাজে কোন সূরা, দোয়া কিংবা যেকোনো বিষয় হোক না কেন ৷ সেটা বাংলায় পড়লে নামাজ কি শুদ্ধ হবেনা?
2790 views
2 Answers
না হবে না | নামাজের নিয়ত আপনি আরবিতে না পারলে বাংলায় পড়তে পারেন কিন্তু নামাজের মধ্যে যে কোন সূরা কিরাত বা দোয়া আরবিতে পড়া আবশ্যক |
2790 views
Answered
নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই উক্ত ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে তিলাওয়াত বা দোয়া করা সেটিও ইবাদতের অংশ। আর ইবাদত আরবি ভাষায়ই করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজ্বের তাকবির, আজান, ইকামত ইত্যাদি। সুতরাং অন্য ভাষায় তা করলে নামাজ হবে না। এটিই বিধান। ধন্যবাদ। তথ্যসূত্র: আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬
2790 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy