2 Answers
→ প্রিয় নবীর জিয়ারতে চলরে মাদীনা
▢ প্রিয় নবীর জিয়ারতে চলরে মাদীনা...
দূনিয়ায় জান্নাত গো গোলজারে মাদীনা...
গোলজারে মাদীনা... (২বার)
▢ এই জমিনে শূয়ে আছেন দ্বীন ইসলামের রবি..
দো'জাহানের মুক্তি দাতা,কুল আলমের নবি (২বার)
আশিক যাঁহার খোদ ইলাহী মালিক রব্বানা... ঐ
▢ রবি, শশী, আলোকিত উজ্জ্বল যেই নূরে...
যে নূর হাসে গ্রহ-তারায়, হাসে জগৎ জুরে (২বার)
চলরে আজি লুটবারে সেই নূরের খাজিনা...ঐ
→ দেখা দাও রাসূলুল্লাহ তুমি
▢ দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাদে আশিক তোমার...
আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লও রওজা তোমার ||
রাসূলুল্লাহ! কী উপায় হবে আমার...
▢ ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি (২ বার)
ফিরে পেত এ নয়নে নুরেরই আধার, ডেকে লও রওজা তোমার... রাসূলুল্লাহ! কী উপায় হবে আমার... ঐ
▢ তোমার দেশে যায় কত আশেকান, এ অধম পরে আছি বাংলায় অতান (২ বার)
যেতে পারলাম না, আমি দেশেতে তোমার, ডেকে লও রওজা তোমার... রাসূলুল্লাহ! কী উপায় হবে আমার... ঐ
(১) ☆নিরব মনে আমি কেঁদেই যাবো দেখা যদি না দাও হে রাসূল ☆ নিরব মনে আমি কেঁদেই যাবো দেখা যদি না দাও হে রাসূল ☆ মনের মাঝে মালা গেঁথে ই যাবো .. তোমারি নামে তে হে রাসূল ☆ নিরব মনে আমি কেঁদেই যাবো দেখা যদি না দাও হে রাসূল ☆ সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি ... ☆ কল্প পাখায় ভর করে ... মদিনার পানে কত ছুটেছি ☆ সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি ... ☆ কল্প পাখায় ভর করে ... মদিনার পানে কত ছুটেছি .. কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল ☆ নিরব মনে আমি কেঁদেই যাবো দেখা যদি না দাও হে রাসূল ☆মনের মাঝে মালা গেঁথে ই যাবো তোমারি তে হে রাসূল ☆ নিরব মনে আমি কেঁদেই যাবো দেখা যদি না দাও হে রাসূল (২) ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নবী মদীনা। যে ফুলের সুভাসে মন টিকেনা ।। আমার হৃদয় সেই সুর বাজে রাসুল শুয়ে আছে যে আমেজে আমাকে সেথায় তুমি নিয়ে যাওনা ।। মদীনার মাটি মোর হৃদয় ঘাটি রাসুলের ঘ্রানে যার পরে পাটি সেই মাটি ছুতে মন হয় দেওয়ানা ।। (৩) মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠেরি গান, (ওরে) এমন মধুর লাগে। (2) ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে। মোর নবীরে লুকিয়ে দেখে তাঁর পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাঁহার কদম, গুন্গুনিয়ে সেই খুশি কি জানাস্ রে গুল্বাগে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy