2 Answers

ALMODINA.COM

2604 views Answered

গজল ডাউনলোড করার লিংক-

https://i-onlinemedia.net/3158


আমার কাছে ২০১৯ সালের সেরা গজল-

ওহে রাজ্য ওহে রাজা

সেলাই করো আমার ঠোঁট

বালু চাপা দিয়ে মগজ

আমায় বানাও পক্ষী উট।।

কেমনে করি বন্ধ দু’চোখ

কেমনে করি রুদ্ধ কান

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলোই গোরস্থান।।

আমার নীরব পদ শব্দে

কেমনে নড়ে রাজার ভিত

ঘর হতে আজ পা বাড়ালেই

চোখে ভাসে বিশ্বজিৎ।।

ন্যায্য কথায় ত্যাজ্য করো

জানো কোথায় মানলে হার

হারিয়ে দিয়ে বাংলাদেশকে

ওপার গেল এক আবরার।।

কোথায় গিয়ে বাঁচবো বলো

কোথায় পাবে রক্ষে প্রাণ

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলো গোরস্থান।

ওহে রাজ্য ওহে রাজা

আমরা প্রজা ক্ষুদ্র কীট

পাওনা দাবি চাইতে গেলেই

ঝাঁঝরা কেন আমার পিঠ!

রক্তে যদি দেশটা ভাসে

একটু হলেই ভিন্নমত

কিসের দায়ে দাঁড়িয়ে তবে

রাজ্য ভরা আদালত।

স্তব্ধ আমার কলম খাতা

যায় না লেখা পদ্য-গান

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলো গোরস্থান।।


ধন্যবাদ

2604 views Answered

Related Questions

Next steps