1 Answers
এক ধরণের Smart আছে ফটকা টাইপের। কাজের নামে ঠনঠন কিন্তু কথার ওস্তাদ। Style আর Fashion নিয়ে থাকবে। কথা বার্তা খুব সুন্দর করে গুছিয়ে বলবে। মানুষ সহজেই তার দিকে আকৃষ্ট হবে। আর অত্যন্ত চাতুরতার সাথে কাজ ফাকি দিবে। বসকে তেল মেরে সন্তুষ্ট রাখবে। এই রকম Smart হবার কথা ভুলেও ভাববেন না। যদিও এরাই আসলে ভাল থাকে। কিন্তু দেশ ও জাতির জন্য এরা বিপদজনক। এই রকম লোক বেড়ে গেলে দেশের Overall Productivity ড্রপ করবে।
আমার মতে Smart হতে হলে আপনার মেধা আর দক্ষতার উন্নয়ন করতে হবে। প্রতিদিন নতুন বিষয়ে ধারণা নিতে হবে। যেই প্রশ্নের উত্তর কেউ জানেনা আপনি সেটাই জানার চেষ্টা করবেন। যেটা বাকিরা পারেনা আপনি সেটা করে দেখাবেন। সুন্দর ও সফলভাবে কাজ করতে পারার ক্ষমতাই Smartness. কোন সমস্যা সমাধান যে সহজে করতে পারে সেই Smart.
উপরের ছবিটি দেখুন। আমার মতে এটাই Smartness. যদিও বেশি কাজ করলে নানান সমস্যা। সফল হলে বাহবা পেতে পারেন না ও পেতে পারেন। কিন্তু বিফল হলে কথা শোনাতে কেউ দ্বিধা করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy