1 Answers
এটা নির্ভর করে আপনার টপিক আর শিক্ষার্থীদের ধরণের ওপর। কারা আপনার ক্লাস করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওরা যদি স্কুলের হয় তাহলে একটু Animation থাকলে ভাল হয়। কিন্তু ওপরের লেভেলে অতিরিক্ত Animation না করাটা ভাল।
Slide এর background হতে হবে হালকা। অনেক সময় দেখা যায় গাড় নীল রং। তার ওপর হলুদ লেখা। কিংবা গোলাপী background তার ওপর লাল লেখা। এসব করে যাদের জ্ঞান কম। এমনটা করা যাবেনা। ভাল দেখে একটা background নিতে হবে। লেখাগুলো black ই ভাল লাগবে।
Colourful slide বানানো যেতে পারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যাতে রং এ মাখামাখি না হয়ে পড়ে।
আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল slide এ কিন্তু বেশি লেখা যাবেনা। শুধুমাত্র একটা টপিকের নাম আর সাথে ছোট্ট একটা description থাকতে পারে। সেটা আপনাকে নিজের মুখেই explain করতে হবে।
লেখার সাইজগুলো বড় হওয়া জরুরী। যাতে সবাই সহজে দেখতে পারে।
সবচেয়ে ভাল হয় সুন্দর একটা থীম ব্যবহার করলে। আমি ব্যক্তিগতভাবে wisp থীমটি পছন্দ করি।
প্রজেক্টর যদি ছাদে ঝুলানো থাকে তাহলে খুব ভাল হয়। নতুবা আলো লেকচারারের গায়ে আর মুখে এসে পড়ে। ব্যাপারটা বেশ odd দেখায়।
ভাল হয় সাদা দেয়ালে প্রজেক্টরের আলো ফেললে। আলাদা পর্দা ব্যবহার করে ঠিক সুবিধা হয় না। তবে সেই ব্যবস্থা না থাকলে আলাদা পর্দা কিংবা White Board ব্যবহার করতে হবে। White Board এর অবশ্য একটা সুবিধা আছে। এতে সরাসরি Marker দিয়ে আপনি কিছু একটা বোঝাতে পারবেন Slide থেকে। যেটা হয়ত soft copy তে করেন নি।
দূর থেকে slide এর কোন যায়গায় point করার জন্য laser light ব্যবহার করা যেতে পারে।
আরেকটা মুশকিল হল virus. Class নিতে গিয়ে দেখলেন slide চালু হচ্ছে না। File নষ্ট। কি করবেন? এজন্য সবসময় Email বা অন্য কিছুতে যেমন Google Drive এ একটা Backup রাখবেন। বিপদে পড়লে নেট থেকে নামিয়ে কাজ করা যাবে।
আর ঠিক কোন কোন point বা কৌশল জানতে চাচ্ছেন সেটা clearly বুঝতে পারছিনা। আমার যেটা যেটা বলা দরকার মনে হল শুধু সেগুলো বললাম। বাদবাকি যা আছে সেটা নির্ভর করবে আপনার দক্ষতার ওপর। আরো কিছু বলার/ জানার থাকলে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ।
বিঃদ্রঃ যদিও আমি শিক্ষক না। কিন্তু শিক্ষা জীবনে বহু ক্লাস করেছি। আর নিজেদের ও presentation করা লাগত। সেই অভিজ্ঞতা থেকে বললাম। ভুল ত্রুটি মার্জনীয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy