2 Answers
যে সকল সেন্ট বা পারফিউম আঙ্গুর অথবা খেজুর থেকে তৈরী কৃত এ্যালকোহলের সংমিশ্রণ রয়েছে তা নাপাক। এগুলোর ব্যবহার জায়েয নেই। এ জাতীয় সেন্ট বা পারফিউম ব্যবহার করে নামায আদায় করলে নামায আদায় হবে না। তবে আমাদের জানা মতে বর্তমানে অধিকাংশ সেন্ট বা পারফিউমে ব্যবহৃত এ্যালকোহল আঙ্গুর বা খেজুর থেকে তৈরী নয়। অতএব যতক্ষণ পর্যন্ত এসব সুগন্ধি নাপাক হওয়ার ব্যাপারে নিশ্চয়তা বা প্রবল ধারণা না হবে ততক্ষণ পর্যন্ত তা ব্যবহার করা জায়েয হবে এবং এগুলো ব্যবহার করে নামাযও আদায় করা যাবে। তবে এসব সন্দেহপূর্ণ সুগন্ধি ব্যবহার না করাই উত্তম।- রদ্দুল মুহতার ১/২৮৩, ফাতাওয়া তাতারখানিয়া ১/২৬৯, তাকমিলাতু ফাতহিল মুলহিম ৩/৬০৮, ফাতাওয়া মাহমূদিয়া ২৮/৬১।
2811 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy