1 Answers

১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় । এই কোম্পানি বাংলার ইতিহাসকে গ্রাস করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার ফলে নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি। এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয়। ১৭৭০-এ (বাংলা ১১৭৬) অনাবৃষ্টি হয়। দেশে দেখা দেয় চরম বিপর্যয় ও দুর্ভিক্ষ। কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যান। এছাড়া এ কোম্পানির ফলে বাংলা'র মানুষের উপর কষ্ট নেমে আসে। কোম্পানির লোকেরা বাংলার মানুষের উপর নির্যাতন করে। তাদের অর্থ সম্পদ লুট করে নেয়। তাদের দিয়ে নীল চাষ করাত।ফলে জমির উর্বরতা শক্তি কমে যায় ।

2897 views Answered

Next steps