1 Answers
২০১২ সালের বিজ্ঞান বিভাগের আমারটাই শেয়ার করছি। পুরোপুরি রুটিন মানা পসিবল না। কিন্তু আইডিয়া দিতে পারি কাজে লাগাতে পারো।
প্রতিদিন এমনকি বন্ধের দিন সহ-
এভারেজ পড়াশোনা রাখতে হবে কমপক্ষে ৮ ঘন্টা।
এই আট ঘন্টার মধ্যে সব সাবজেক্ট পড়ার দরকার নাই। আবার এক সাবজেক্ট নিয়ে বসে থাকার দরকার নাই।
মন দিয়ে প্রথমে এক-দেড় ঘন্টা একটা চ্যাপ্টার রসায়ন। এরপর পড়া হোক আগে শেষ হলে পদার্থবিজ্ঞান। একটা চ্যাপ্টার।
এক দেড় ঘন্টা। এভাবে এক দিনে তিন বা চারটা সাবজেক্ট মন দিয়ে শেষ করো। পরের দিন অন্য গুলো।
৬ দিন এভাবে হোক। এরপর শুক্রবার যত গুলা বইয়ের যতগুলো চ্যাপ্টার পড়েছো সবগুলো রিভাইস দেও। দেখো মনে আছে কিনা। ভুলে গেলে আবার একটু চোখ বুলাও ব্যস।
খাতা, ক্লাস নোট নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার পড়বা। না বুঝলে খাতায় লিখে নিবে। সেটা সহপাঠী কিংবা স্যারের কাছে গিয়ে বুঝবে। নোট বা গাইডের উপর বেশি মন দেয়া যাবেনা। ওটা জাস্ট চ্যাপ্টারের আইডিয়া নেয়ার জন্য কাজে লাগাবে।
সময় নষ্ট করা যাবেনা। আজ সময়কে নষ্ট করলে কাল সময় তোমার উপর প্রতিশোধ নিয়ে পুরো বন্ধু বান্ধব আশেপাশের সবাইকে তোমার থেকে নষ্ট করে দুরে সরিয়ে দিবে। প্লাস মিসের কষ্ট আজীবন বুকে থেকে যাবে। স্কুল জীবনের এ প্লাসের আনন্দটা কলেজে আর পাবেনা
বেস্ট অফ লাক
2956 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy