রোজেন ২৮ খাওয়ার পরে যে প্রব্লেম হচ্ছে সাদা সাদা বীয দেখা জায়?
রোজেন ২৮ খাওয়ার পর আমার গোপন জায়গা অনেক চুলকায়, সাদা সাদা স্রাব এর মত জায়, দেখতে অনেকটা ছানার মত। এইটা কি কোনো প্রব্লেম? অভিজ্ঞদের মতামত চাই
2568 views
1 Answers
রোজেন ২৮ হলো স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল যা নিয়মিত ভাবে ২১ দিনে সাদা পিল কমপ্লিট করতে হয়। আপনি এই পিল নিয়মিত ভাবে খান সমস্যা নাই। এই পিলের জন্য সাদা স্রাব বা যোনি চুলকানির কারন হতে পারে না।
আর আপনার গোপনাঙ্গ থেকে সাদা স্রাব যাওয়া ও চুলকানি কারন হলো মূলত চত্রাক আক্রমণ ইনফেকশন হয়েছে যার কারনে যোনি চুলকায় ও সাদা স্রাব যায়।আর এই ইনফেকশন এর কারনে সাদা স্রাব যেতে পারে আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে। আপনি বেশ কিছু নিয়ম মেনে চলুন।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
- সহবাসের পর হালকা গরম পানিতে যোনি পরিস্কার করবে।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ
সুস্থ্য থাকবেন।
2568 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy