4 Answers

Transmission বা টান্সমিশনঃ 

Transmission বা টান্সমিশন অনেক অর্থ প্রকাশ করে। এর কয়েকটি তথ্যবহুল অর্থঃ 
  • একটি মেশিন যা নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন সরবরাহ করে।
  • একটি অ্যানালগ বা ডিজিটাল তথ্য সংকেত প্রেরণ এবং প্রচারের প্রক্রিয়া।
  • একটি সংক্রামিত হোস্ট ব্যক্তি বা গোষ্ঠী থেকে একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীতে একটি রোগের পাস হওয়া।
  • জিন থেকে অন্য প্রজন্মের কাছে জেনেটিক তথ্য স্থানান্তর।
  • একটি ফ্রি, ওপেন সোর্স এবং ক্রস প্ল্যাটফর্ম বিট টরেন্ট ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন।
2883 views Answered

সাধারণত সহজভাবে ট্রান্সমিশনকে বলতে বোঝায় বৈদ্যুতিক শক্তিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা ।

2883 views Answered

Transmission বা সংক্রমণ:

সংক্রমণ বলতে কোন পোষক জীবের দেহকোষে রোগ সৃষ্টিকারী সংঘটকের অনুপ্রবেশ, আক্রমণ, সংখ্যাবৃদ্ধি, পোষকের দেহকলার সাথে সংঘটিত বিক্রিয়া এবং এর ফলে উৎপন্ন বিষক্রিয়াকে বোঝায়।সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ বলে। সংক্রমণের ইংরেজি পরিভাষা হল ইনফেকশন।সংক্রমণ বিভিন্ন ধরনের সংক্রমণ সংঘটক(এজেন্ট) যেমন- ভাইরাস, ভিরয়েড , প্রিয়ন, ব্যাকটেরিয়া, নেমাটোড (বিভিন্ন প্রকার কৃমি), পিঁপড়া, আর্থ্রোপড যেমন উকুন, এঁটুল, মাছি এবং বিভিন্ন প্রকার ছত্রাক দ্বারা সংঘটিত হয়।পোষক (হোস্ট) তাদের অনাক্রম্যতন্ত্র বা প্রতিরক্ষাতন্ত্র ব্যবহার করে সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। স্তন্যপায়ী পোষক প্রাণী জন্মদত্ত আনাক্রম্যতন্ত্র ব্যবহার করে, যার ফলশ্রতিতে প্রদাহএবং অভিযোজিত প্রতিক্রিয়া হয়।সংক্রমণের জন্য ব্যবহৃত নির্দিষ্ট ঔষধগুলির মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া নিরোধক (অ্যান্টিবায়োটিক), ভাইরাস নিরোধক (অ্যান্টিভাইরাল), ছত্রাক নিরোধক (অ্যান্টিফাঙ্গাল), প্রোটোজোয়া নিরোধক(অ্যান্টিপ্রোটোজোয়াল) এবং কৃমি নিরোধক(অ্যান্টিহেলমিনথিক) ঔষধ। সংক্রামক রোগে ২০১৩ সালে প্রায় ৯২ লক্ষ মানুষের মৃত্যুর ঘটনা ঘটে (ঐ বছর মোট মৃত্যুর প্রায় ১৭% )।চিকিৎসাবিজ্ঞানের যে শাখা সংক্রমণ নিয়ে গবেষণা করে, তাকে সংক্রামক রোগতত্ত্ব বলা হয়। 

তথ্যসূত্র:উইকিপিডিয়া।


2883 views Answered
  • 'Transmission' শব্দের অর্থঃ
  1. সংক্রমণ।
  2. প্রেষণ।
  3. চালান।
  4. হস্তান্তর।
  • সংজ্ঞাঃ কোনো স্থান বা ব‍্যক্তির নিকট হতে অন্য কোনো স্থান বা ব‍্যক্তির নিকট কোনোকিছু প্রেরণকে ট্রান্সমিশন বলে। আবার, সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমনকে ট্রান্সমিশন বলে। আবার, রোগাদির এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারকে ট্রান্সমিশন বলে। ধন্যবাদ।
2883 views Answered

Next steps