2 Answers
যদিও নাম বলা যেত কিন্তু বলবো না। খামোখা ক্ষতি করে এমন জিনিসের নাম বলতে যাব কেন? একটা কথা মনে রাখবেন - সমস্ত রকম রং ফর্সকারী ক্রীম ক্ষতিকর। ত্বকের রং তো আসলে বদলানো যায় না। কারণ আমাদের রং নির্ধারণ করে মেলানিন নামক উপাদান। যেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও পুরোপুরি বুঝতে পারেনি এখন পর্যন্ত। রং ফর্সকারী ক্রিম যেটা করে সেটা হল ত্বক কে ঝলসে দিয়ে সাদা করার একটা চেষ্টা করে মাত্র। যেটা খুব ক্ষতিকর। ত্বকের ক্যান্সার ও হতে পারে এমনটা করার কারণে। কাজেই এই ফালতু চিন্তা বাদ দেন। আপনি যেটা করবেন ত্বকের যত্ন নিবেন। নিয়মিত গোসল করবেন। বাইরে থেকে আসলে হাত মুখ ধোবেন ভাল করে। মাঝে মধ্যে ভিজা ত্বকে অলিভ অয়েল মাখবেন ভাল মানেরটা। ফলমূল শাকসবজি দুধ ডিম পরিমিত পরিমাণে খাবেন। ব্যায়াম করবেন। সর্বোপরী নিজেকে চিন্তা মুখত রাখবেন। হাসিখুশি থাকবেন। মনে কষ্ট থাকলে ঝেড়ে ফেলে দিন। সঠিক জীবন যাবন করলে আপনার মন ভাল থাকবে। আর মন ভাল থাকলে শুধু ত্বক না, গোটা শারীর ভাল থাকবে। ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব থাকবে। যেটা ফর্সা হবার চাইতে বেশি জরুরী। আল্লাহর দেওয়া স্বাভাবিক রং এর যত্ন নিন। এমনিতেই আপনাকে ভাল লাগবে। জানি এই প্রশ্নের উত্তর এটা না। কিন্তু আমার উত্তর এটাই। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy