আমার মোবাইলের Phone সফটওয়্যারটিতে সমস্যা। ভিতরে বিস্তারিত দিচ্ছি?
আমার মোবাইলের ফোন সফটওয়্যারটিতে ক্লিক করলে ফোন করার জন্য কোন নম্বর লিখতে পারিনা। এমনকি মোবাইলে কেউ মিসকল দিলে কল হিস্টরি দেখতে পারিনা। অর্থাৎ আমি কোনভাবেই আমার মোবাইলের মিস কল অথবা কল হিস্টরি এমনকি নম্বর পর্যন্ত সেভ করতে পারি না। আমি মোবাইলটিকে কয়েকবার ব্যাকআপ এন্ড রিসেট ও দিয়েছি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এমনকি মোবাইলের লোকেশন পর্যন্ত কাজ করে না আমি কোথায় আছি তা লোকেশনে দেখাতে পারছে না এখন আমি কি করব আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S 7582. এখন কি মোবাইল দোকান থেকে ফ্লাশ করালে ঠিক হতে পারে? অথবা অন্য কোন পথ একটু বলুন প্লিজ।
1 Answers
এই সমস্যাটির মূল কারণ হলো ram এ সমস্যা। সাধারণত কোনো default অ্যাপ্লিকেশন পুরোপুরিই ram দ্বারা পরিচালিত। contacts তেমনই একটি default অ্যাপ্লিকেশন। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে ram এর ব্যবহার কে 40% ফাঁকা রাখতে হবে। সাধারণত ram চাপ মুক্ত থাকলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এজন্য অপ্রয়োজনীয় App uninstall করতে হবে ।ধন্যবাদ.।