মাসিক সর্বোচ্চ কত দেরীতে হতে পারে?
মাসিক হবার তারিখ 14 দিন পেরিয়ে গেছে কিন্তু মাসিক হচ্ছে না। কি কারণে?
2682 views
2 Answers
এর বেশ কিছু কারন থাকতে পারে।
- শারীরিক দুর্বলতা।
- ভিটামিনের আয়রনের অভাব।
- ডিপ্রেশন।
- ইউরিন ইনফেকশন ।
- প্রেগন্যান্ট হলে।
- এছাড়াও আরো বেশ কিছু সমস্যা থাকতে পারে।
কাজেই আপনি অপেক্ষা করুন যদি আপনি বিবাহিত হোন তাহলে আগামী ১ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন। আর অবিবাহিতা হলে অপেক্ষা করবেন পিরিয়ড হবে ইনশাল্লাহ।
যদি প্রেগন্যান্সি টেস্ট এ নেগেটিভ আসে, বা পিরিয়ড না হয় তাহলে একজন গাইনি চিকিৎসাক এর পরামর্শ নিবেন আসলে মেয়েদের বিশেষ করে ভিটামিন ও আয়রনের ও ক্যালসিয়াম এর অভাবে বেশি ভুগেন, বেশির ভাগ নারীর এই সমস্যা সম্মুখীন হয়।
আপনি চিকিৎসক এর পরামর্শে ২ মাস নিয়মিত ভাবে ঔষধ খান ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ,পটাসিয়াম, এসব জাতীয় ঔষধ খাবেন আর বাসায় শাকসবজি রান্না করবেন, ও ভিটামিন সমৃদ্ধ খাবার ও ফল খাবেন। আপু নিজের স্বাস্থের দিকে একটু খেয়াল রাখুন দেখবেন সব ঠিক হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ
ভালো থাকবেন।
2682 views
Answered