কোন ব্যাক্তি যদি সুন্নত ত্যাগ করে, তাহলে কি তার কোন গুনাহ হবে রেফারেন্সসহ সঠিক উত্তর দিন?
2611 views
1 Answers
সুন্নাত দুই প্রকার: ১. সুন্নতে মুআক্কাদা। যার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো। যা ছাড়লে গুনাহ হয়। ইবন নুজাইম রহ. বলেন,...ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা ত্যাগ করলে বিশুদ্ধ মতানুযায়ী গুনাহ হয়। কেননা, ইমামগণ বলেছেন, ‘যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাযের (আগে-পরের) সুন্নতগুলো ছেড়ে দিবে, কেউ বলেন, গুনাহ হবে না। বিশদ্ধ কথা হল, গুনাহ হবে।’ তবে সুন্নতে মুআক্কাদা ত্যাগকারীর গুনাহ ওয়াজিব ত্যাগকারীর চাইতে কম হবে। -আল বাহ্রুররায়েক ১/৩১৯ ২. আর সুন্নতে যায়েদাহ। যা ছেড়ে দিলে গুনাহ হয় না। এটি মুস্তাহাবের মতো। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। যেমন আসরের আগের চার রাকাত সুন্নত।
2611 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy