দয়া করে আমার প্রশ্ন টি মনোযোগ সহকারে পড়বেন এবং সঠিক উত্তর দিবেন?
গত ২৮/১০/১৯ তারিখে আমার স্ত্রীর মাসিক হয়েছিলো, সে হিসেবে ২৮/১১/১৯ তারিখে আবার মাসিক হওয়ার কথা কিন্তু আজকে ০৫/১২/১৯ তারিখ আজকে মাসিক হয় নি এবং হওয়ার কোন সম্ভবনা দেখছি না,একটা কথা বলে রাখি আমরা গত ২৫/১১/১৯ তারিখে কনডম ছাড়াই সহবাস করেছিলাম, আমি জানতাম যে মাসিক হওয়ার ৭ দিন আগে এবং ৭ দিন পরে সহবাস করলে নাকি গর্ভবতী হওয়ার সম্ভবনা নেই, সে হিসেবে আমি মাসিক হওয়ার ৩ দিন আগে সহবাস করেছিলাম, এখন আমার প্রশ্ন হলো আমার স্ত্রী কে গর্ভবতী নাকি অন্য কোন কারণে মাসিক বন্ধ হয়ে আছে?
2590 views
1 Answers
আপনি বললেন যে মাসিক হওয়ার ৭ দিন আগে এবং ৭ দিন পরে সহবাস করলে নাকি গর্ভবতী হওয়ার সম্ভবনা নেই,
হ্যা আপনি ঠিক বলেছেন তবে এই নিয়ম শতভাগ নিশ্চিত নয় তাই সহবাসে কনডম নেওয়া উচিৎ।
আপনার স্ত্রীর মাসিক বন্ধ গত ৮ দিন ধরে আর এখন বলা সম্ভব না যে আপনার স্ত্রী প্রেগন্যান্সি সম্ভাবনা আছে কি না। তাই আপনি আগামী ১০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন ।তবে এই ১০ দিনের মধ্যে মাসিক হলে প্রেগন্যান্ট হবে না। আর মাসিক না হলে আগামী ১০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন স্ট্রিপকাটি দিয়ে।
যেহেতু মাসিকের ৩ দিন আগে মিলন করছেন এতে প্রেগন্যান্সি সম্ভাবনা না থাকলেও যোনি ইনফেকশন এর কারনে মাসিকের সময় পিছিয়ে যেতে পারে কাজেই অপেক্ষা করুন আগামী ১০ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন স্ট্রিপকাটি দিয়ে।
পরবর্তীতে কিছু জানার থাকলে বিস্ময়ে প্রশ্ন করবেন।
ধন্যবাদ ।
2590 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy