2 Answers

বাতাসের আর্দ্রতা আমাদের ত্বকের গ্রন্থিগুলোকে সতেজ রাখে। শীতকালে বাতাসের আর্দ্রতা (জলীয় বাষ্পের মোট পরিমাণ) খুবই কম থাকে। ফলে ত্বক তার মসৃণতা হারায় এবং শুষ্ক হয়ে ফেটে যায়। আর এই কারণে শীতকালে হাত- পা ফেটে যায়। ধন্যবাদ।

2803 views Answered

শীতে হাত-পা ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, মুখ রুক্ষ হয়ে যাওয়ার পেছনের কারণ শীতের ঠাণ্ডা বাতাস শরীরের আর্দ্রতা শুষে নেয়। চামড়া আর মসৃণ থাকে না। এমনকি চামড়া উঠতেও শুরু করে। শীতে চামড়া আর্দ্রতা ধরে রাখার ২৫% ক্ষমতাই হারায়। তাই এসময় হাত-মুখ সবই শুকিয়ে আসে। সব ঠিক থাকলে ত্বকের গ্রন্থিগুলো থেকে ‘সেবাম’ নামে এক ধরনের তেল বেরোয় যা ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। কিন্তু শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে তা শুকিয়ে যায় সেজন্যই আমাদের চমাড় শুষ্ক হয়ে যায়, ফাটা শুরু করে।

2803 views Answered

Related Questions

Next steps