2 Answers
প্রথমে আপনার পা হালকা গরম সাবান জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে পরিষ্কার করে ফেলুন।এরপর পা শুকনো করে মুছে কোনো একটা ভেজিটেবল অয়েল পরিমাণ মতো নিয়ে ভালো করে লাগিয়ে নিন আপনার পায়ের গোড়ালিতে বা ফাটা অংশে।এবার মোজা পরে ঘুমিয়ে পরুন।পরদিন সক্কালে উঠে দেখবেন পা কি সুন্দর নরম হয়ে গেছে।আর পা ময়েশ্চারাইজড হওয়ার ফলে অনেক কম ফাটছে।রোজ নিয়ম করে করে যান এই শীতে।দেখবেন আপনার পা আর কোনোদিনই ফাটছে না
এছাড়া
গ্লিসারিন ও জলের ফুট মাস্ক।
নারিকেল ও কলার ফুট মাস্ক
প্রাকৃতিক স্ক্রাব ও তেল
এছাড়া বাজারে পাবেন
ক্র্যাক ক্রিম,২৫ গ্রাম
হিমালয়া ওয়েলনেস ফুট কেয়ার ক্রিম,৫০ গ্রাম
পায়ের ত্বক বেশি শুষ্ক হওয়ার কারণে পা ফাটে । জেরোসিস, থাইরয়েডের সমস্যা ও আরও নানা কারণে ত্বক বেশি শুষ্ক হয় । পায়ে মোজা পড়া ভালো । বেশি ঠাণ্ডা বাতাস না লাগানো উচিত । পা পরিষ্কার রাখতে হবে । পায়ের ত্বকে রোজ পেট্রালিয়াম জেলি ( মেরিল, ভ্যাসলিন ) বা অলিভ অয়েল দেওয়া উচিত । এর কারণে পা ফাটা একটু কমে । নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে । গ্লিসারিন বা ডিপ ময়েশ্চারাইজার ক্রীম লাগাতে পারেন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy