আমার চুল উঠছে, ভিটামিন ই খাইছি, আমি ভাবছি নারা হবে কি বলেন?
2609 views

1 Answers

চুল পড়া সমস্যা অনেকেরই। অনেকে অনেক কিছুই ইউজ করেছেন, আবার অনেকে আরও কিছু ইউজ করার চিন্তা করতেছেন। কিন্তু এরপরেও কোনো কাজ হচ্ছে না। এই প্রব্লেম সমাধান করার জন্য এক দারুণ কার্যকরী তেল তৈরি এর নিয়ম বাতলিয়ে দিয়েছে প্রতিবেদকগণ। এর আংশিক তুলে দিলাম-------> 

"প্রতিদিন একশটা চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি চুল পড়লে সেটা চিন্তার কারণ। চুল পড়া শুরু করার সাথে সাথে এটি প্রতিরোধে এই তেলটি ব্যবহার করতে পারেন। যারা সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারছেন না, তারাও এই তেলটি ব্যবহার করতে পারেন। খুব সহজে মাত্র দুটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা সম্ভব। 

এই তেল তৈরি করতে যা যা লাগবেঃ 

নারকেল তেল ও শুকনো আমলকী 

যেভাবে তৈরি করবেন: 

১। এক কাপ নারকেল তেল ৪-৫ মিনিট জ্বাল দিন। 

২। এর সাথে শুকনো আমলকী দিয়ে দিন। আমলকীসহ এই তেল জ্বাল দিতে থাকুন। 

৩। বাদামী রং হয়ে আসলে চুলা থেকে এটি নামিয়ে ফেলুন। 

৪। এরপর তেলটি ছেঁকে আমলকী থেকে আলাদা করে নিন। 

৫। তেলটি মাথায় কয়েক মিনিট ম্যাসাজ করে লাগান। 

৬। সারা রাত রাখুন, পরের দিন শ্যাম্পু করে ফেলুন। 

কার্যকারিতা: 

এই তেল শুধু নতুন চুল গজাতে সাহায্য করে না, মাথার তালুতে রক্ত চলাচলও বৃদ্ধি করে থাকে। আমলকী চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।"

2609 views

Related Questions