3 Answers
ত্রিভূবন বলতে তিনটি সময়কে বোঝানো হয়েছে। এখানে রাসূল সঃ নির্দিষ্ট। আর সে সময় হলো অতিত, বর্তমান, ভবিষ্যত।
4361 views
Answered
ত্রিভুবন বলতে বোঝায়- স্বর্গ, পৃথিবী ও পাতাল। ধন্যবাদ। সূত্র: বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, পৃ. ৫৭৪।
4361 views
Answered
-
ত্রিভুবনঃ পৌরাণিক বিশ্বাসমতে, তিনটি ভুবন (স্বর্গ, মর্ত্য ও পাতাল) কে ত্রিভুবন বলে।
-
স্বর্গঃ ধর্মবিশ্বাস অনুযায়ী, পুণ্যবানেরা মৃত্যুর পরে যে স্থানে বাস করে, তাকে স্বর্গ বলে।
-
'স্বর্গ' শব্দের অর্থঃ
-
জান্নাত।
-
দেবলোক।
-
চিরসুখময় স্থান।
-
'heavenly bliss' এর বাংলা অনুবাদঃ "একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলনীয় সুখ।"
-
'স্বর্গ হাতে পাওয়া' বাগধারাটির অর্থঃ
-
সুখ-সম্পদ লাভ করা।
-
অনিবর্চনীয় আনন্দ লাভ করা।
-
অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া।
-
'স্বর্গে তুলে দেওয়া' বাগধারাটির অর্থঃ অতিরঞ্জিত প্রশংসা দ্বারা উন্নীত করা।
-
'মর্ত্য' শব্দের অর্থঃ
- পৃথিবী।
-
ইহজগৎ।
-
ইহলোক।
-
উদাহরণঃ হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) স্বর্গ (জান্নাত) হতে মর্তভূমি (পৃথিবী) করেছেন বিহার (ভ্রমণ)।
-
পাতালঃ পুরাণে কল্পিত, সাতটি (অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল) লোকশ্রেণীর সর্বনিম্ন লোক। পুরাণে বর্ণিত, ত্রিভুবনের সর্বনিম্নস্হ ভুবন, নাগলোক, পৃথিবীর অধোদেশে অবস্হিত ভুবন, ভূগর্ভ বা নরককে পাতাল বলে।
-
'পাতাল' শব্দের অর্থঃ
-
ভূগর্ভ।
-
নরক।
-
নাগলোক।
-
ইসলামে ত্রিভুবনঃ ইসলামে ত্রিভুবন বলতে যে তিনটি ভুবনকে বুঝানো হয়ে থাকে:-
-
পৃথিবী ও সৌরজগত।
-
জমিন, মাটির নিচ ও কবর।
-
জান্নাত এবং জাহান্নাম।
- (ধন্যবাদ)
4361 views
Answered